শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

মমতাকে ১২০০ কেজি আম পাঠালেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মমতাকে ১২০০ কেজি আম পাঠালেন প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ১২০০ কেজি আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১১ জুন) ঢাকা থেকে সীমান্তে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয় সেই উপহার।

এরপর তা পরীক্ষার জন্য কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনে নিয়ে যাওয়া হয়। সেখানে আমগুলো সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষা–নিরীক্ষা করেন। সেখান থেকে উপহার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতার বাড়িতে পৌঁছে দেন কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার তানভীর হোসেন ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (রাষ্ট্রাচার–২) আবু মুহাম্মদ ফয়সাল।

” হিমসাগর এবং ল্যাংড়া আমের ডালি মমতা ব্যানার্জির কাছে পাঠানো হয়েছে কূটনৈতিক সৌজন্যের অংশ হিসেবে। গত বছরও, আমরা আম পাঠিয়েছিলাম,” জানিয়েছেন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের এক কর্মকর্তা।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ২৪০টি কার্টনে করে মোট ১ হাজার ২০০ কেজি আম পাঠানো হয়েছে। এর অর্ধেক পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতার বাড়িতে। আর বাকি আমগুলো কলকাতার বিভিন্ন বিশিষ্টজনদের মধ্যে উপহার হিসেবে পাঠানো হয়েছে।

 

আফ/দীপ্ত নিউজ