শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

মনোনয়নপত্র জমা দেয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মনোনয়নপত্র জমা দেয়ার সময় বাড়ছে না: ইসি সচিব
ইসি সচিব আখতার আহমেদ (ফাইল ছবি)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার সময়সীমা বাড়ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে সাংবাদিকদের একথা জানান তিনি।

ইসি সচিব জানান, মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর কোনো নতুন নির্দেশনা বা পরিকল্পনা কমিশনের নেই।

এর আগে ইসি সচিবালয়ের পক্ষ থেকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ জানিয়েছিলেন, বড় কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে সময় বাড়ানোর আনুষ্ঠানিক আবেদন না আসায় কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘মনোনয়নপত্র জমা দেয়ার সময় বৃদ্ধির কোনো পরিকল্পনা বা তথ্য আমার কাছে নেই।’

বিএনপি বা জামায়াতের পক্ষ থেকে কোনো আবেদন এসেছে কি না–এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তার কাছে এ–সংক্রান্ত কোনো তথ্য নেই।

ইসির সংশোধিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল আজ সোমবার। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।