শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরু

মা ইলিশ রক্ষায় সব ধরনের ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রিতে ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হয়ে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ২৫ অক্টোবর পর্যন্ত।

বছরের এই সময়ে সাগর থেকে নদীর মিঠা পানিতে ইলিশ মাছের বিচরণ ঘটে। ফলে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় দিন–রাত অভিযান চালাবে টাস্কফোর্স।

ইলিশের প্রজনন রক্ষার এ ২২ দিন অভয়াশ্রম এলাকায় মাছ ধরা, ক্রয়–বিক্রয়, পরিবহন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে মৎস্য আইনে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

এদিকে ইলিশ প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে নিষেধাজ্ঞার সুফল পেতে চাঁদপুর জেলার মেঘনা ও ডাকাতিয়া নদীর পাড়ে প্রতিদিন চলছে প্রচারণা। মৎস্য বিভাগ, কোস্টগার্ড, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ইতোমধ্যে ভ্রাম্যমাণ বিশেষ টিম গঠন করা হয়েছে।

 

এসএ