শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর মৌচাষিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর মৌচাষিরা

সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর মৌচাষিরা। তবে আবহাওয়া অনুকুলে না থাকায় লোকসানের আশঙ্কা করছেন তারা।

শীতকালীন শস্য সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করা শুরু করেছেন নওগাঁর মৌচাষীরা। মধু সংগ্রহের জন্য স্টিল ও কাঠ দিয়ে বিশেষভাবে তৈরি করা হয় বাক্স। একটি রানি মৌমাছির বিপরীতে প্রায় তিন থেকে চার হাজার পুরুষ মৌমাছি থাকে একেকটি বাক্সে। এবার প্রচন্ড বাতাসের কারণে মধু সংগ্রহের কাজ বিঘ্নিত হচ্ছে।

বর্তমানে বাজারে প্রতিকেজি সরিষা ফুলের মধুর পাইকারি মূল্য আড়াই থেকে তিনশো টাকা। নওগাঁয় গত বছর ৫ হাজার আটশো হেক্টর জমিতে মৌ বাক্স স্থাপন করা হয়েছিলো। এবার ৬ হাজার ৭০৮ হেক্টর জমিতে মৌ বাক্স স্থাপন করার আশা করছে কৃষি বিভাগ।