শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মজনুর মুক্তির দাবীতে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মজনুর মুক্তির দাবীতে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তি দাবীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ মে) সকালে ফেনী জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিমের নেতৃত্বে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে মিছিল শুরু করে যুবদল। পুলিশের বাঁধার মুখে ইসলামপুর রোডে গিয়ে শেষ হয়।

পুলিশের কর্তব্য কাজে বাঁধা দেয়ার ঘটনায় জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিম, ছাত্রদল সভাপতি সালাহউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন সহ ৭০ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে।

এছাড়া মিছিল শেষে ইসলামপুর রাস্তার মাথায় যুবদলের মিছিল থেকে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ও সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের বাসিন্দা আবদুর রহিম রুবেল নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, গ্রেফতার দুইজনকে আদালতের মাধ্যমে জেল–হাজতে প্রেরণ করা হয়েছে।

আল/দীপ্ত সংবাদ