শিরোনাম
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ
দীপ্ত নিউজ
অন্যান্য

ভ্রমণ লেখায় আন্তর্জাতিক সম্মাননা পেলেন শিউলী রোজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভ্রমণ লেখায় আন্তর্জাতিক সম্মাননা পেলেন শিউলী রোজা

ব্রডকাস্ট সাংবাদিক ও লেখক শিউলী রোজা ভ্রমণ সাহিত্যে বিশেষ অবদানের জন্য ‘গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ডস–২০২৫’ অর্জন করেছেন। এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন এবং গ্লোবাল মিডিয়া ফোরাম অব বাংলাদেশ যৌথভাবে এ পুরস্কার প্রদান করে।

শুক্রবার (৩০ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিউলী রোজার হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। তার লেখা আলোচিত গ্রন্থ “পর্বত রমণী নেপাল”–এর মাধ্যমে তিনি এ স্বীকৃতি লাভ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার। দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় মোট ৩৮ জন বিশিষ্ট ব্যক্তিকে এ পুরস্কার প্রদান করা হয়।

ভ্রমণ সাহিত্যের মাধ্যমে শিউলী রোজা শুধু নেপালের সৌন্দর্য ও সংস্কৃতি তুলে ধরেননি, বরং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিও তুলে ধরেছেন। তার বইয়ে নেপালের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি, খাবার, দর্শনীয় স্থান, ভ্রমণ খরচসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য সুনিপুণভাবে উপস্থাপিত হয়েছে, যা পাঠকমহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।