ভূমি বিরোধের জেরে হামলায় হোমিও চিকিৎসক নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভূমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ফেনীর সোনাগাজীতে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার (৫ মে) দুপুরের দিকে উপজেলার মনগাজী বাজার থেকে ছড়াইতকান্দির বাড়িতে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান (৪০)। তিনি পেশায় একজন হোমিও চিকিৎসক। মিজানুর রহমান সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের কালা সোবহানের বাড়ীর বাসিন্দা।

একই ঘটনায় নিহতের অপর দুই ভাই আবু তৈয়ব (৪৫) ও আবদুল হাই (৪৮) কে গুরুতর জখম অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে মনগাজী বাজার থেকে বাড়ীতে আসার সময় পূর্ব বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে মিজানুর রহমান (৪০) আবু তৈয়ব (৪৫) ও আবদুল হাই (৪৮) এর উপর লোহার রড, ছুরি ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের ১০/১২ জনের একটি দল। স্থানীয়রা আহত অবস্থায় ৩ ভাইকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করায়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান মারা যায়।

নিহতের শ্যালক আবদুর রহিম ও ভাবী রাসেদা খানম সহ স্থানীয়রা জানান, ভূমি বিরোধ নিয়ে চলমান মামলায় নিহত মিজানদের পক্ষে রায় দেন আদালত। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে প্রতিপক্ষের সবুজ, জসিম, আজগর, জাকার, বাবলু, মামুন, আবদুল গনি খোকন, সাহাব উদ্দিন, শরীফসহ অজ্ঞাত আরো ৫/৬ জন হামলা চালায়।

স্থানীয় সোনাগাজী সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য আবদুল সালাম বলেন, ‘এদের ভূমি বিরোধ সংক্রান্ত বিষয়ে আমরা সামাজিক ভাবে বৈঠক করেছিলাম। কোন সমাধান না হওয়ায় উভয় পক্ষ আদালতে গিয়েছিলো। আজ শুনেছি মারামারি করে একজন খুন হয়ে গেছে। বিষয়টা খুবই দুঃখ জনক।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মু. খালেদ হোসেন দাইয়ান জানান, মিজান নামে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি জেনেছি। তবে এখনো পর্যন্ত কেউ মামলা করেনি। বিষয়টি আমরা অতি গুরুত্বের সাথেই দেখছি।

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More