শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

ভূগোলে অকৃতকার্য মারুফা, খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করবে বিকেএসপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ভূগোলে অকৃতকার্য মারুফা, খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করবে বিকেএসপি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) অংশ নিয়েছিলেন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে পরীক্ষা দেয়া এই তরুণ ক্রিকেটার ভূগোলে ফেল করায় হয়েছেন অকৃতকার্য।

বিকেএসপির উচ্চ মাধ্যমিক শাখার উপাধ্যক্ষ ড. মো. শামীমুজ্জামান জানিয়েছেন, বাকি সব বিষয়ে উত্তীর্ণ হলেও ভূগোলে অকৃতকার্য হয়েছেন মারুফা। তবে খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা হবে।

তিনি বলেন, মারুফা জানিয়েছে, ভূগোল পরীক্ষা খারাপ দেয়নি সে। তাই আমরা কলেজের পক্ষ থেকে মারুফার ভূগোল পরীক্ষার খাতা পুনরায় নিরীক্ষার জন্য আবেদন করব। এরপর দেখা যাক, নতুন ফলে কী আসে।

এদিকে বিকেএসপি থেকে এ বছর মোট ১৫৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৪৭ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯৪.২৩ শতাংশ। এর মধ্যে ৬ জন শিক্ষার্থী পেয়েছেন ‘এ প্লাস’, আর বাস্কেটবলের শাহরিয়ার পেয়েছেন ‘গোল্ডেন এ প্লাস’।

ছেলেদের মধ্যে ক্রিকেটার মারুফ মৃধা পেয়েছেন জিপিএ ৪.২৫, ওয়াসি সিদ্দিকি ৪.০৮ এবং পেসার রোহানাত দৌল্লাহ বর্ষণও কৃতকার্য হয়েছেন।

অন্যদিকে আর্চার সাগর ইসলাম পেয়েছেন ৩.০৮ পয়েন্ট, এশিয়া কাপে স্বর্ণজয়ী আব্দুর রহমান আলিফ পেয়েছেন ৩.৮৩ পয়েন্ট। হকির পাঁচ পরীক্ষার্থীর মধ্যে দুজন দলীয় খেলার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি।