শিরোনাম
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর ভিডিও প্রকাশ ও ‘র’ সম্পৃক্ততা নিয়ে যা বলেছিলেন তাহসিফ সাফের টিকিট বিক্রি শুরু আজ, যেভাবে কিনবেন এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট তুরাগ নদ থেকে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনভোটগ্রহণ চলছে, বিরতিহীন চলবে বিকাল ৪টা পর্যন্ত ২৪ ঘণ্টা না হতেই বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? গাজার শিশুদের চিকিৎসায় হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ভালো নেই ৩৮ ইঞ্চি উচ্চতার রাজশাহীর মাসুরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভালো নেই ৩৮ ইঞ্চি উচ্চতার রাজশাহীর মাসুরা

আর্থিকভাবে ভালো নেই ৩৮ ইঞ্চি উচ্চতার রাজশাহীর মাসুরা। স্থানীয়দের দাবি বিশ্বের দ্বিতীয় এবং এশিয়ার সবচেয়ে খর্বাকৃতির মা তিনি। অবশ্য এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি নেই ইটভাটার এই শ্রমিকের।

২০০৩ সালে রাজশাহীর পবার মাসুরা বেগমকে বিয়ে করেন গাইবান্ধার মনিরুল ইসলাম। মাসুরার উচ্চতা মাত্র ৩৮ ইঞ্চি হওয়ায় নানা বিপত্তির মুখে পরতে হয় তাকে। বিয়ের ১০ বছর পর কন্যা সন্তানের জন্ম দেন মাসুরা। নয় বছর বয়সী মেয়ে মরিয়মের উচ্চতা ৪১ ইঞ্চি।

অসম উচ্চতার এই দম্পত্তিকে নিয়ে অনেকেই কটুক্তি করলেও, সংসার জীবনে তারা বেশ সুখী।তবে অভাব অনটনের কারণে ভালো নেই ইটভাটা শ্রমিক মাসুরা ও মনিরুল দম্পতি। যদিও তাদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। তিনি জানান, বর্তমানে বিশ্বের দ্বিতীয় এবং এশিয়ার প্রথম ক্ষুদ্রাকৃতির মা মাসুরা বেগম। তবে সেই স্বীকৃতি এখনো পাননি তারা।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।