শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
জাতীয়

ভারতের সঙ্গে আর কোনো অন্যায় আপস হবে না: হাসনাত

আল আমিন
আল আমিন
প্রকাশ:
ভারতের সঙ্গে আর কোনো অন্যায় আপস হবে না: হাসনাত

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা জানান দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ৫০ বছরে বাংলাদেশ–ভারত সম্পর্কের সমালোচনা করেন তিনি।

স্ট্যাটাসে হাসনাত লিখেন, ‘গত পঞ্চাশ বছর ধরে, বাংলাদেশ ভারতের সঙ্গে আপস, বাধ্যতামূলক ও নতজানু সংলাপের মাধ্যমে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে আসছে। তবুও ফলাফল প্রায়শই হতাশাজনক—বিশ্বাসঘাতকতা, শোষণ, এবং আমাদের সার্বভৌম অধিকারের প্রতি অবজ্ঞা।‘

‘এখন সময় এসেছে নতুন পথ অবলম্বন করার‘ উল্লেখ করে তিনি আরও লিখেছেন, আগামী দিনগুলোতে, বাংলাদেশ ভারতের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে, দৃঢ় প্রত্যয় এবং স্পষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে সম্পর্ক স্থাপন করবে। আর কোন অন্যায় আপস হবে না। আমরা আমাদের ন্যায্য অধিকার সুরক্ষিত করতে এবং দাবি জানাতে দৃঢ়প্রতিজ্ঞ।

হাসনাত আব্দুল্লাহ আরও লিখেছেন, বাংলাদেশ ভারতের ছায়ায় নয়, বরং আত্মবিশ্বাসী ও সক্ষম অংশীদার হিসেবে অথবা প্রয়োজন হলে, দৃঢ় প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে চায়। আমাদের সার্বভৌমত্ব এবং স্বার্থের প্রশ্নে কোনো ছাড় নয়, এবং এগুলো রক্ষায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।

সবশেষে হাসনাত লিখেন, ‘মাতৃভূমি অথবা মৃত্যু’।

উল্লেখ্য, সোমবার (২ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।