শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
বিনোদন

ভারতীয় তারকার তালিকার শীর্ষে দীপিকা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ভারতীয় তারকার তালিকার শীর্ষে দীপিকা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তাকে সুপারস্টার তকমা দিলেও ভুল হবে না কোনো অংশে। কারণ তাকে নিয়েই আলোচনা এখন তুঙ্গে। তিনি ইন্টারনেট মুভি ডেটাবেজে (আইএমডিবি) ভারতীয় তারকাদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন।

সম্প্রতি ভারতীয় বলিউড অভিনেতা–অভিনেত্রীদের নিয়ে একটি তালিকা প্রকাশ করে ইন্টারনেট মুভি ডাটাবেজ –আইএমডিবি। সেখানে উঠে আসে শীর্ষ ১০০ জন অভিনেতা–অভিনেত্রীদের নাম। বিগত ১০ বছরে সবাইকে পেছনে ফেলে আইএমডিবির সর্বোচ্চ স্থানে দীপিকা।

এই অর্জনের ওপর কৃতজ্ঞতা প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যমকে দীপিকা বলেছেন, আমি এমন একটি তালিকায় অন্তর্ভুক্ত হতে পেরে গভীরভাবে কৃতজ্ঞ; এখানে সারাবিশ্বের দর্শকদের অনুভূতি মিশে আছে। আইএমডিবি বিশ্বাসযোগ্যতার আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে আছে। যা মানুষের আবেগ, আগ্রহ এবং পছন্দের প্রকৃত বিষয়টি তুলে আনতে পারে। এই স্বীকৃতি আমাকে অনুপ্রাণিত করেছে।

তালিকাতে চোখ রাখলে দেখা যাচ্ছে, ২ নম্বরে রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ৩ নম্বরে ঐশ্বরিয়া রায় বচ্চন, ৪ নম্বরে আলিয়া ভাট আর ৫ নম্বরে জায়গা করে নিয়েছেন প্রয়াত অভিনেতা ইরফান খান। আমির খানের অবস্থান তালিকার ৬ নম্বরে দেখা মিলল।

তবে লাকি ৭ দখল করলেন যিনি। তার নামটি দেখে অশ্রু সিক্ত হয়েছেন ভক্তরা। কারণ তার অপ্রত্যাশিত মৃত্যু এখনও সবাইকে কাঁদায়। তিনি হলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ