শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
খেলা

ভারতকে ১০ উইকেটে উড়িয়ে ফাইনালে ইংল্যান্ড

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ভারতকে ১০ উইকেটে উড়িয়ে ফাইনালে ইংল্যান্ড

অতীতের সকল ইতিহাস পাল্টে ভারতের বিরুদ্ধে হেসে খেলে ম্যাচ জিতে নিলো ইংল্যান্ড। অ্যাডিলেটে এর আগে ১১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যারা টসে জিতেছে তারাই ম্যাচ হেরেছে। সে হিসেবে আজ ভারত টস হারলে সমর্থকরা ধরেই নিয়েছিল ভারত ম্যাচটি জিতে ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে।

বড় ম্যাচ, বড় লক্ষ্য, প্রতিপক্ষ শক্তিশালী ভারত- কোনো কিছুই যেন ভয় ধরাতে পারেনি ইংল্যান্ড ওপেনারদের মনে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের মতো মঞ্চে ভারতীয় বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেছেন জস বাটলার ও অ্যালেক্স হেলস। তাতে কোনো উইকেট না হারিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড।

ভারতের দেয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হেলস-বাটলার দু’জনেই শেষ করেন খেলা। ২৪ বল হাতে রেখেই নির্ধারিত ১৬৯ রানের লক্ষ্য পার করে ইংল্যান্ড। হেলস অপরাজিত থাকেন ৪৭ বলে ৮৬ রান ও বাটলার ৩৯ বলে ৮০ রান করে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বিরাট কোহলির অর্ধশতক আর হার্দিক পান্ডিয়ার ৩৩ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান তোলে ভারত।