শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

ভাইরাল ৮ উপদেষ্টার অনুমোদনপত্র ভুয়া: প্রেস সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভাইরাল ৮ উপদেষ্টার অনুমোদনপত্র ভুয়া: প্রেস সচিব

‘নতুন আট উপদেষ্টাকে অনুমোদন‘ মন্ত্রিপরিষদ বিভাগের এমন একটি অনুমোদনপত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। অনুমোদনপত্রটি ভুয়া বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি ওই অনুমোদনপত্রটি নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন, মিথ্য ও বানোয়াট।

ভুয়া ওই অনুমোদনপত্রে বলা হয়েছে, মো. ইমরান আলী, ইকবাল করিম ভূঁইয়া, মো. সেলিম হায়দার, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মোসাম্মৎ শামসুন নাহার, মোহাম্মদ আব্দুর রব, ড. মো. তৌহিদুল হাসান, মো. জুলফিকার আজিজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে শপথের জন্য কার্যকর করা হলো।


আগামী ২১ মার্চ (শুক্রবার) তাদের শপথের তারিখ দেওয়া হয়েছে।