শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বিনোদন

ভাইরাল ‘পিছে তো দেখো’ খ্যাত তারকা আহমাদের ছোট ভাই মারা গেছেন

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ভাইরাল ‘পিছে তো দেখো’ খ্যাত তারকা আহমাদের ছোট ভাই মারা গেছেন

‘পিছে তো দেখো, পিছে দেখো’―এই সংলাপের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পাকিস্তান জনপ্রিয় শিশু তারকা আহমেদ শাহ’র ছোট ভাই উমর শাহ মারা গেছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি নিশ্চিত করেছেন আহমেদ শাহ। তবে কি কারণে মৃত্যুবরণ করেছে সেটা উল্লেখ করা হয় নি।

স্টোরিতে আহমেদ লিখেছেন, ‘সবাইকে অবগতির জন্য জানানো হচ্ছে যে, আমাদের পরিবারের ছোট্ট নক্ষত্র উমর শাহ মহান আল্লাহর কাছে ফিরে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সবার কাছে বিনীত অনুরোধ, আপনারা তাকে স্মরণ করবেন এবং আমাদের পরিবারকে প্রার্থনায় রাখবেন।’

বেসরকারী টেলিভিশন চ্যানেলে রমজান মাসের ট্রান্সমিশন এবং গেম শোতে বড় ভাই আহমাদ শাহ‘র সঙ্গে উপস্থিত থেকে উমর শাহ দর্শকদের কাছে পরিচিত ছিলেন।

সাবেক সংবাদ উপস্থাপক রাবিয়া আনমও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে উমর শাহ’র মৃত্যুর খবর শেয়ার করে শোক জানিয়েছেন।

এদিকে, তার মৃত্যুর সংবাদ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্ত এবং সহকর্মীরা শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

সংবাদমাধ্যম সিয়াসাত প্রতিবেদন থেকে জানা গেছে, উমর শাহ‘র মৃত্যু পরিবারটির জন্য দ্বিতীয় ক্ষতি। গত বছরই আহমেদের বোন আয়েশাও মারা যান। পরিবারটি এখনো সেই শোক কাটিয়ে উঠার আগেই আরেক সদস্য উমর শাহ মারা গেলেন।

উল্লেখ্য, আহমদ শাহ সোশ্যাল মিডিয়ায় ‘পাঠান কা বাচ্চা’ নামে পরিচিত। ২০১১ সালের ১২ জুন ডেরা ইসমাইল খান, পাকিস্তানে জন্মগ্রহণ করেন। মাত্র ৫ বছর বয়সে ১ মিলিয়নের বেশি ফলোয়ার নিয়ে পাকিস্তানের সবচেয়ে কম বয়সী ইউটিউবার খ্যাতি পান এবং গোল্ড প্লে বাটন অর্জন করেন।

 

এসএ