শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

‘ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
‘ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটার সাকিব আল হাসানের সাথে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মধ্যে দুদিন ধরে চলছে তুমুল কথার লড়াই। এবার নাম উল্লেখ না করে সাকিবের নমিনেশন পাওয়া ও আওয়ামী লীগের রাজনীতি করা বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ফেসবুক স্ট্যাটাসে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ‘ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি।

You know who.

যার হাত ছাত্র–জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এনডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইন্যান্সিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, Face it।‘

এর আগে রবিবার (২৮ সেপ্টেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি ছবি শেয়ার করেছিলেন সাকিব। সেই পোস্টের প্রতিক্রিয়ায় নাম না উল্লেখ করে নিজের ফেসবুকে আরেকটি পোস্ট শেয়ার করেন ক্রীড়া উপদেষ্টা। দুদিন ধরে তাদের এ প্রতিক্রিয়া ও পালটা প্রতিক্রিয়ায় তুমুল আলোচনা–সমালোচনার জন্ম দিয়েছে।