শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অর্থনীতি

ভরা মৌসুমেও শীতকালীন সবজির দাম চড়া !

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভরা মৌসুমেও শীতকালীন সবজির দাম চড়া !
শীতকালীন সবজির দামে ক্রেতারা কুপোকাত।

শীতের দাপটে যখন কাঁপছে দেশ, তখন শীতকালীন সবজির দামে ক্রেতারা কুপোকাত। এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। আবার খোদ রাজধানীতেই বাজার ভেদে বেড়ে যায় পণ্যের দাম।

বাজারে গিয়ে এখন আর স্বস্তি মেলেনা ক্রেতারা। শীত মৌসুম শেষের দিকে কিন্তু এখনও চড়া বেশিরভাগ সবজির দাম। একটু কম দামে পণ্য কেনার আশায় অনেকেই আসেন রাজধানীর কারওয়ান বাজারে। কিন্তু সেই আশাতেও গুড়ে–বালি।

কারওয়ান বাজার ফুলকপি–বাধাকপি ৩৫ টাকা বিক্রি হলেও মাত্র দেড়/দুই কিলোমিটার দূরের কাঠালবাগান ঢালে এই সবজী বিক্রি হচ্ছে ৫০ টাকা করে।

বাজারে সবজির পাশাপাশি মাছের দামও চড়া। আকার ভেদে চাষের রুই প্রতি কেজি ৩২০ থেকে ৪০০ টাকা। সরকারি সংস্থা–টিসিবির হিসাবে, রুই মাছের দাম এক সপ্তাহে বেড়েছে ২০–৩০ টাকা পর্যন্ত।

বছরের শুরুতে বেড়ে যাওয়া চালের দাম কমার কোন লক্ষণ নেই। মোটা চাল স্বর্ণা ও চায়না ইরি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫৩–৫৫ টাকায়। পাইজাম ও বিআর ২৮ বিক্রি হচ্ছে ৫৬–৬০ টাকায় আর মিনিকেট ও নাজিরশাইল চলছে ৬৮ থেকে ৭৮ টাকা কেজি।

তবে এক সপ্তাহের ব্যবধানে বাজারে ব্রয়লার ও সোনালি মুরগির দাম ১০–১৫ টাকা কমেছে।

আরও পড়ুন: আড়ত থেকে বাজার, সবজির দাম দিগুন

 

এসএ/দীপ্ত নিউজ