রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়ভীতি ও বৈষম্যহীন আত্রাই-রাণীনগর গড়তে চাই: নওশের আলী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নওগাঁ(আত্রাইরাণীনগর) আসন থেকে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. নওশের আলী বলেছেন, আগামীতে সুযোগ পেলে আমি মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এক সময়ের রক্তাক্ত জনপদ হিসেবে খ্যাত আত্রাই ও রাণীনগর উপজেলাকে একটি ভয়ভীতি, স্বজনপ্রীতি ও দলীয় বৈষম্যহীন এক আদর্শ অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই।

বৃহস্পতিবার (১৮ মে) নিজ গ্রামে ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলার গোনা ইউনিয়নের পঞ্চগ্রাম (বড়বড়িয়া, বিজয়কান্দি, খাজুরিয়াপাড়া, গোবিন্দপুর ও চকবলারাম গ্রাম) এলাকাবাসীর আয়োজনে প্রদান করা গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই কথাগুলো বলেন।

তিনি বলেন, ‘জীবনের মায়া ত্যাগ করে জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ২১বছর বয়সে এই লাল সবুজের দেশটাকে পরাধীনতার হাত থেকে রক্ষা করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘এমন বৈষম্য আর স্বজনপ্রীতিতে ভরা আত্রাইরাণীনগর দেখতে এই দেশকে স্বাধীন করিনি। অনেকবার মৃত্যুকে অনেক কাছে থেকে দেখেছি। চোখের সামনে পাকবাহিনীর বুলেটের আঘাতে ক্ষত-বিক্ষত সহযোদ্ধাদের বুকের তাজা রক্তে বাংলার জমিন রক্তিম হতে দেখেছি এমন অন্যায়, অনিয়ম, দুর্নীতিতে ভরা বঙ্গবন্ধুর স্বপ্নে দেখা লাল সবুজের বাংলাদেশ গড়তে নয়। কিন্তু সঠিক মানুষের হাতে শাসনভার না থাকার কারণে এখনোও আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাকে বির্নিমাণ করতে পারিনি। নানা বৈষম্যের কারণে এখনো আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে পারিনি। তাই আগামী জাতীয় নির্বাচনে যদি আমাকে একবারের জন্য উন্নয়নের প্রতিক নৌকার দায়িত্ব দেয়া হয় তাহলে আমি আরেকবার জীবন বাজি রেখে এই অঞ্চলকে নতুন করে বঙ্গবন্ধুর স্বপ্নের ভেদাভেদহীন সাম্যের প্রাচীরে মোড়ানো মুক্তিযুদ্ধের পক্ষের এক আদর্শ অঞ্চল হিসেবে গড়ে তুলতে চেষ্টা করবো। যেখানে থাকবে না কোন দখলবাজী, রাহাজানি, হানাহানি আর উন্নয়নের নামে লুটপাট।’

আব্দুর রউফ রিপন/এফএম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More