প্রথম ম্যাচ ড্রয়ের পর বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের খোঁজে ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে হাইতি‘কে হারিয়ে ঘুরে দাঁড়াতে চায় সেলেসাও বাহিনী। সেই লক্ষ্যে ব্রাজিল একাদশে বড় পরিবর্তন আনতে যাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি।
শুক্রবার (১৯ জুন) ফিলাডেলফিয়াতে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই কথা জানা ইতালিয়ান কোচ।
কার্লো আনচেলত্তি বলেন, ‘হ্যাঁ, একাদশে কিছু অবশ্যই পরিবর্তন আসবে কিন্তু আমি এখানে সেটা বলব না। আমি খেলোয়াড়দের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবো ম্যাচের আগে।’
তিনি বলেন, আমরা কিছু পরিবর্তন করব। খেলার মান আরও ভালো করতে চাই। আমরা আরও ভালো করতে পারি এবং সেটা করতেই হবে।

ব্রাজিল বিশ্বকাপে সর্বশেষ তাদের প্রথম ম্যাচে হেরেছিল ৯২ বছর আগে, ১৯৩৪ সালে। দশকের পর দশক শুরুটা ভালো করা ব্রাজিল এবার প্রথম ম্যাচ মরক্কোর সঙ্গে ১–১ ড্র করেছে। খেলার ধরনের কারণে যেটিকে অনেকে হারের সমান বলেও মন্তব্য করেছেন।
এ নিয়ে কোচ আনচেলত্তি বলেন, ‘প্রথমার্ধে আমাদের পারফরম্যান্স অপ্রত্যাশিত ছিল। হতে পারে ব্রাজিল জার্সি গায়ে তোলার চাপ খেলোয়াড়দের মানসিকতায় কিছুটা প্রভাব ফেলেছিল। শুরুটা ভালো করা জরুরি, তবে এটাই শেষ কথা নয়।
তিনি আরও বলেন, মরক্কোর বিপক্ষে যারা ভালো খেলতে পারেনি, তাদের আমি আরও সুযোগ দিতে চাই। সেদিন আমাদের কেউ নিজের সেরাটা দিতে পারেনি। তবে প্রথম ম্যাচগুলো দিয়ে বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হয় না।’
উল্লেখ্র, ‘সি’ গ্রুপের ব্রাজিল–হাইতি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ২০ জুন (শনিবার) সকাল সাড়ে ছয়টায়।
এসএ