
ব্রাজিল-আর্জেন্টিনাকে জরিমানা

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সমর্থকদের হাতাহাতি ও পুলিশের লাঠিচার্যের ঘটনায় ব্রাজিল ও আর্জেন্টিনা দুইদলকেই জরিমানা করেছে ফিফা।
ব্রাজিলকে বাংলাদেশি মুদ্রায় ৬৪ লাখ ৩৬ হাজার টাকা, আর আর্জেন্টিনাকে ২৫ লাখ ৭৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। সুপার ক্লাসিকো এই ম্যাচটি বেশ বিতর্কিত হয়।
আর্জেন্টিনার জাতীয় সংগীত বাজার সময় দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে লাঠিচার্য করে পুলিশ। এ সংঘাতে বেশ কয়েকজন আহত হয়।
এঘটনার তদন্ত শেষে দুই দলকেই জরিমানা করলো ফিফা।
এসএ/দীপ্ত নিউজ








