শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
খেলা

ব্রাজিলের হারে খুশি মেসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ব্রাজিলের হারে খুশি মেসি
বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। ছবি: সংগৃহীত।

 

চিরপ্রতিদ্বন্ধী ব্রাজিলকে হারিয়ে প্যারিস অলিম্পিকের মূল পর্বে চলে গেছে জুনিয়র আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকান অঞ্চলের চূড়ান্ত পর্বের লড়াইয়ে ব্রাজিলকে ১–০ গোল হারায় হাভিয়ের মাসচেরানোর দল। ছোটদের এমন জয়ে দারুণ খুশি কাতার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।

ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন মেসি।

ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আর্জেন্টিনাকে দলকে ট্যাগ করে ‘ভামোস’ লিখে পোস্ট করেন কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা।

আরও পড়ুন: সেলেসাওদের হারিয়ে প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা

আর্জেন্টিনা প্যারিস গেমসে জায়গা করে নেয়ায় লিওনেল মেসির আরেকটি অলিম্পিক খেলার সুযোগ হলো। মেসির হাত ধরেই ২০০৮ অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিল আর্জেন্টিনা। এবারও মেসিকে শেষবারের মতো বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞে দেখতে চান আর্জেন্টিনার যুবাদের কোচ জাভিয়ের মাসচেরানো।

অলিম্পিকের নিয়ম হলো, ২৩ বয়সীদের নিয়ে অলিম্পিক দল হলেও তিনজন বেশি বয়সী খেলোয়াড় খেলাতে পারবে দলগুলো। গত অলিম্পিকে দানি আলভেজের নেতৃত্বে ব্রাজিল অলিম্পিক স্বর্ণ জিতেছিল। সে হিসেবেই মেসিকে খেলানোর আগ্রহের কথা জানিয়েছেন তার সাবেক সতীর্থ মাসচেরানো।

 

এজে/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।