শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

ব্রাজিলকে সমর্থনের ইঙ্গিত দিয়ে জাইমা রহমানের পোস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ব্রাজিলকে সমর্থনের ইঙ্গিত দিয়ে জাইমা রহমানের পোস্ট
জাইমা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের একটি ইনস্টাগ্রাম স্টোরিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। ওই স্টোরিতে তিনি ব্রাজিল জাতীয় ফুটবল দলের একটি পুরোনো ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আপনারা কি রেডি?’

স্টোরিতে ব্রাজিলের জাতীয় ফুটবল দলের পুরোনো একটি ছবি ব্যবহার করা হয়েছে। যেখানে রোনালদো উড়োজাহাজ থেকে নামছেন এবং হাতে ভিডিও ক্যামেরা ধরে আছেন। উপরে বাংলায় লেখা আছে, ‘আপনারা কি রেডি?’ এছাড়া সার্জিও মেন্ডেজ অ্যান্ড ব্রাজিল ৬৬ গানও যুক্ত আছে। যেখানে ব্রাজিলের সংস্কৃতি সাম্বার তাল, লয় মিশে আছে।

স্টোরিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ধারণা করছেন, জাইমা রহমান ব্রাজিল ফুটবল দলের সমর্থক হতে পারেন। বিশেষ করে ব্রাজিলের ছবি এবং সংশ্লিষ্ট সংগীত ব্যবহারের কারণে এমন আলোচনা আরও জোরালো হয়েছে।

ফুটবল বিশ্বে ব্রাজিলের জনপ্রিয়তা নতুন কিছু নয়। বাংলাদেশেও কোটি কোটি সমর্থকের মতো ব্রাজিলকে ঘিরে উচ্ছ্বাস দেখা যায় বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিদের মধ্যেও। ফুটবলপ্রেমীদের কাছে তার এই স্টোরি ব্রাজিল–ভক্তদের জন্য এক ধরনের শুভেচ্ছা ও উৎসাহের বার্তা হিসেবে ধরা পড়েছে।