রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ৩৬ রানেই নেই ৪ উইকেট

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টিটোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ। প্রথম দুই টিটোয়েন্টি যথাক্রমে৪ উইকেটে ও ৭ রানে হেরেছে টাইগাররা।

এদিন সিরিজের শেষ ম্যাচে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামের ব্যাটিংয়ে নেমে ৬ ওভারেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে টাইগাররা।

ইনিংসের শুরুতে ওপেনিং জুটি ভাঙে রানআউটে। এরপর দ্রুতই আরও দুই ব্যাটারকে হারায় বাংলাদেশ। সাইফ হাসান আউট হন নাথান এলিসের বলে দুর্বল শটে ক্যাচ তুলে দিয়ে। আরেক ওপেনার পারভেজ হোসেনও বেশিক্ষণ টিকতে পারেননি ১৩ বলে মাত্র ১ রান করে ফিরে যান।

শুরুর এই ধাক্কায় পাওয়ারপ্লের মধ্যেই কার্যত ম্যাচ থেকে পিছিয়ে পড়ে বাংলাদেশ। শেষ তিন ওভারে আসে মাত্র ৪ রান, যা ইনিংসের চাপ আরও বাড়িয়ে দেয়।

রিপোর্ট লেখা পর্যন্ত ৮.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩৬ রান, ৪ উইকেট হারিয়ে। ক্রিজে আছেন অধিনায়ক তাওহীদ হৃদয় (১৫) এবং শামীম হোসেন ()

দ্বিতীয় টিটোয়েন্টির একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। সৌম্য সরকার, মুস্তাফিজুুর রহমান ও আব্দুল গাফফার সাকলাইন জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

দ্বিতীয় টিটোয়েন্টির একাদশ নিয়েই বাংলাদেশ সফরের শেষ ম্যাচ খেলতে নেমেছে অস্ট্রেলিয়া।

এখন পর্যন্ত টিটোয়েন্টিতে ১৩বার মুখোমুখি হয়েছে বাংলাদেশঅস্ট্রেলিয়া। এরমধ্যে বাংলাদেশ চারবার ও অস্ট্রেলিয়া জিতেছে নয়বার।

বাংলাদেশ একাদশ : তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ : মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস, কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরি, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, নাথান এলিস, অ্যাডাম জ্যাম্পা ও স্পেন্সার জনসন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More