শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অর্থনীতি

ব্যাংক থেকে দিনে সর্বোচ্চ তোলা যাবে ২ লাখ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ব্যাংক থেকে দিনে সর্বোচ্চ তোলা যাবে ২ লাখ টাকা

বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় একজন ব্যাংক হিসাবধারী এ সপ্তাহে দিনে দুই লাখ টাকা পর্যন্ত নগদ অর্থ উত্তোলন করতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শনিবার (১০ আগস্ট) রাতে ব্যাংকের এমডিদের কাছে পাঠানো এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, একজন ব্যক্তি যেন একদিনে ব্যাংকের একাধিক শাখা থেকে টাকা তুলতে না পারেন, সে বিষয়ে তদারকি করা। বিশেষ করে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

উল্লেখ্য, সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার (১১ আগস্ট) থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

 

এসএ/দীপ্ত সংবাদ