শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বৈশ্বিক অবস্থা বিবেচনায় দেশের মানুষ ভালো আছে: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বৈশ্বিক অবস্থা বিবেচনায় দেশের মানুষ ভালো আছে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি: সংগৃহীত

মানুষের কষ্ট হলেও বৈশ্বিক অবস্থা বিবেচনায় দেশের মানুষ ভালো আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রবিবার (৯ এপ্রিল) রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দ হওয়া প্রধানমন্ত্রীর করোনাকালীন আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

বৈশ্বিক অবস্থা বিবেচনা করে বাংলাদেশ নিয়ে বিএনপিকে সমালোচনা করার কথা বলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আরও বলেন, বাংলাদেশের মুদ্রাস্ফিতি শতকরা ৯ ভাগ হলেও বিএনপি’র দরদের দেশ পাকিস্তানে এটি শতকরা ৩৫ ভাগ।

বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার প্রতি মাসে ৭ থেকে ৮শ’ কোটি টাকা ভর্তূকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি করায় এই রমজানে অস্বচ্ছলদের মাঝে কোনো হাহাকার নেই।

রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ অন্যরা।

এফএম/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।