শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বৈশাখের তাপদাহে পুড়ছে রাজশাহী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বৈশাখের তাপদাহে পুড়ছে রাজশাহী

বৈশাখের তাপদাহে রাজশাহীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। টানা দুই সপ্তাহের চলমান তাপপ্রবাহে পুড়ছে রাজশাহী। ফলে প্রচন্ড গরমে নাকাল অবস্থায় দিনাতিপাত করতে হচ্ছে জনসাধারণসহ প্রাণিকূলকে। তার ওপর নেই বৃষ্টির দেখা।

চলতি সপ্তাহের গত সোমবার ১৮ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা এখন পর্যন্ত এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) দুপুর ৩টার পর রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানান, গত কয়েকদিন থেকে রাজশাহীর ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস যা অতি তীব্র তাপদাহ আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭.৪ ডিগ্রী সেলসিয়াস। আর দুপুর ৩টায় বাতাসের আদ্রতা ছিল ১৬ শতাংশ। মঙ্গলবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, মহান আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনায় ‘সালাতুল ইস্তিসকার’ নামাজ আদায় ও মোনাজাত করেছেন রাজশাহীর মুসল্লিরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় মহানগরীর বিভাগীয় স্টেডিয়ামে খোলা আকাশের নিচে এ নামাজ অনুষ্ঠিত হয়। মহানগরীর বিভাগীয় স্টেডিয়ামে মাঠে খোলা আকাশের নীচে অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে আল্লাহর রহমত কামনা করে বিশেষ এ নামাজ আদায় করা হয়। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ইমাম কমিটির রাজশাহী জেলার সাধারন সম্পাদক মাওলানা আফজাল হোসেন।

এমি/দীপ্ত