শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বেনাপোল চেকপোস্ট দিয়েই দেশে ফিরেছেন ২৮ হাজার বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বেনাপোল চেকপোস্ট দিয়েই দেশে ফিরেছেন ২৮ হাজার বাংলাদেশি
বেনাপোল চেকপোস্ট

গত এক সপ্তাহে বেনাপোল চেকপোস্ট দিয়েই দেশে ফিরেছেন বাংলাদেশি ২৮ হাজার ভ্রমণপিপাসু। যাত্রীদের ফেরা নির্বিঘ্ন করতে সব ধরনের সহায়তা দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

ঈদের ছুটিতে অনেকেই ভারতে বেড়াতে গিয়েছিলেন। ছুটি শেষে আবার ফিরেও এসেছেন। গত এক সপ্তাহে প্রায় ৬০ হাজার পাসপোর্টধারী এই পথে চলাচল করেছেন। তাদের মধ্যে শতকরা ৭০ থেকে ৮০ ভাগই ছিল ভ্রমণপিপাসু। ছুটি শেষে যাদের বেশিরভাগই দেশে ফিরেছেন। বেনাপোল ইমিগ্রেশনের তথ্যমতে, গত এক সপ্তাহে প্রায় ২৮ হাজার বাংলাদেশি ফিরেছেন। ভারতীয় ইমিগ্রেশনে কিছুটা ভোগান্তির অভিযোগ ছাড়া, দেশের বাইরে লম্বা ছুটি কাটিয়ে স্বস্তিতে ফিরতে পেরে খুশি যাত্রীরা।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে প্রতিদিন বাংলাদেশ–ভারত যাতায়াত করেন দুই দেশের ৫ থেকে ৬ হাজার পাসপোর্টধারী। যাদের মধ্যে বেশিরভাগই ভ্রমণ ভিসার যাত্রী। ঈদের সময় এই সংখ্যা দ্বিগুণ হয়ে যায়।

যাত্রীদের ফেরা নির্বিঘ্ন করতে অতিরিক্ত জনবল নিয়োগসহ ইমিগ্রেশনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়া হয়েছে।

প্রতিবছর প্রায় ২১ লাখ পাসপোর্টধারী বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাতায়াত করেন। যেখানে ভ্রমণকর থেকে ১‘শ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়।

 

অনু/দীপ্ত সংবাদ