শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বেনাপোলে ১৫.৭৫ টন সালফিউরিক এসিড জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বেনাপোলে ১৫.৭৫ টন সালফিউরিক এসিড জব্দ

বেনাপোল বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আমদানি করা ১৫ টন ৭৫০ কেজি সালফিউরিক অ্যাসিড জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

রবিবার (১৬ জুলাই) জব্দ করা চালানটির ইনভয়েজ মূল্য কাস্টমস ডিউটিসহ প্রায় ২১ লাখ টাকা বলে কাস্টমস জানায়। আমদানি করেছেন চট্টগ্রামের রিফ লেদার লিমিটেড আর রফতানিকারক হলো ভারতের কেরেলার ক্যাটালাইস কেমিক্যাল ইন্ডাট্রিজ। পণ্যচালানটি বন্দর থেকে খালাশের দায়িত্বে ছিল মোশারফ টেডার্স নামে সিঅ্যান্ডএফ এজেন্ট।

কাস্টমস সূত্রে জানা যায়, রিফ লেদার লিমিটেড ২ জুলাই ফরমিক এসিড নাম ঘোষণা এই সালফিউরিক এসিড আমদানি করে। পণ্যচালানটি বন্দরের ৩৮ নম্বর শেডে রাখা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে চালানটির নমুনা সংগ্রহ করে কেমিক্যাল পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। ল্যাব টেস্টে ফরমিক এসিডের পরিবর্তে সালফিউরিক এসিড পাওয়া যায়। এ অ্যাসিড আমদানি করতে হলে এলসি খোলার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিস্ফোরক অধিদপ্তরের অনুমতির প্রয়োজন হয়।

এ ব্যাপারে সিঅ্যান্ডএফ এজেন্ট মোশারফ টেডার্সের মালিক মোশারফ হোসেন জানান, এর সব দায়ভার আমদানিকারকের। আমরা মাল ছাড়ের কাজ করি। পণ্যের ভেতরে কী আছে না আছে সেটা পরীক্ষার পরে বুঝতে পারি। তবে আমদানিকারক পণ্যচালানটি আবার ল্যাব টেস্টের জন্য বেনাপোল কাস্টমস কমিশনার কাছে আবেদন করেছেন।

বেনাপোল কাস্টমস কমিশনার আব্দুল হাকিম জানান, আমদানীকৃত কোনো পণ্যে অনিয়ম পেলে সেটা তো আটক করতেই হবে। কেউ অনিয়ম করলে এখানে কাউকে ছাড় দেয়া হয় না। এ পণ্যচালানের ক্ষেত্রেও কোনো ছাড় দেওয়া হবে না।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।