শিরোনাম
আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল নভেম্বর মাসে দেশে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম তাহসিফ সাউরি’র মৃত্যু: পিবিআই হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দীপ শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হতেই সাগরে ফের নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির শঙ্কা ২৪ ঘণ্টা না যেতেই দেশে কমল স্বর্ণের দাম জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাপ্তাহিক ছুটির দিন বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বেনাপোলে ১৫টি মামলার আসামি বাদশা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বেনাপোলে ১৫টি মামলার আসামি বাদশা আটক

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫টি মামলার ওয়ারেন্ট ভুক্ত মাদক সম্রাট বাদশা মল্লিক ওরফে বাদশা মিয়াকে আটক করেছে বিজিবি।

বুধবার (২ অক্টোবর) রাতে রঘুনাথপুর সীমান্তের কোদলারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বাদশা বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত কেরামত মল্লিকের ছেলে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মাদক সম্রাট বাদশা মিয়া রঘুনাথপুর সীমান্ত এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, সে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অস্ত্র, স্বর্ন, মাদক হুন্ডি, খুন, পাচারকারীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের জড়িত ছিল। ১৫টির বেশি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। পূর্বে তাকে ১টি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড গুলি ও ২৫৩ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছিল।

আটক বাদশা মিয়াকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

কাজল/ সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।