শিরোনাম
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বেড়াতে গিয়ে বাড়ি ফেরা হল না জামালের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বেড়াতে গিয়ে বাড়ি ফেরা হল না জামালের
মোঃ জামাল হোসেন

মানিকছড়ি উপজেলার ডাইনছড়ি এলাকার নিজ বাড়ি থেকে মেয়ের শশুর, ভাতিজাসহ পরিবারের আরও আটজন সদস্যকে নিয়ে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র আলুটিলায় ঘুরতে যান মোঃ জামাল হোসেন (৫০)। সারাদিন ঘোরাফেরা শেষে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙ্গে পড়ে এতে তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। তিনি মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের ডাইনছড়ি এলাকার মৃত মো. আফতাব উদ্দিন‘র ছেলে। পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছিলেন।

তার মেয়ের শ্বশুর লোকমান হোসেন জানায়, বুধবার সকাল ১০টার দিকে একটি সিএনজিতে পাচঁজন এবং একটি মোটরসাইকেল তিনজন খাগড়াছড়ির আলুটিলা ঘুরতে যান তারা। সারাদিন ঘোরাফেরা শেষে ফেরার পথে জামাল (বেয়াই) ভাতিজা কামরুল ও ছেলে রিয়াজ মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ফেরার পথে গুইমারা উপজেলার কালাপানি এলাকা আসলে হঠাৎ চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কের পাশের গাছ থেকে একটি শুকনা ডাল ভেঙ্গে তার মাথায় পড়লে গুরুতর আহত তিনি। স্থানীয়দের সহায়তার আহত অবস্থায় তাকে গুইমারা বিজিবি হাসপাতালে নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে। নেয়ার পথে চট্টগ্রামের হাটহাজারী পৌঁছলে সন্ধ্যা সাতটার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার এসআই মংচাই মারমা বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রদীপ চৌধুরী/পূর্ণিমা/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।