বুধবার, মে ২০, ২০২৬
বুধবার, মে ২০, ২০২৬

বেইজিংয়ে শি জিনপিং-পুতিন বৈঠক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চীনের রাজধানী বেইজিংয়ে বৈঠকে বসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংবাদমাধ্যম আল জাজিরা।

বুধবার (২০ মে) প্রেসিডেন্ট শি জিনপিং পুতিনকে বেইজিংয়ে স্বাগত জানান। গ্রেট হল অব দ্য পিপলএর বাইরে দুই নেতা করমর্দন করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক চীন সফরের পরপরই বেইজিংয়ে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অল্প সময়ের ব্যবধানে দুই প্রতিদ্বন্দ্বী শক্তির নেতার এই সফর বিশ্ব কূটনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সফরের তুলনায় পুতিনের এই সফর ভিন্ন ধরনের কূটনৈতিক বার্তা বহন করছে। আল জাজিরার বেইজিং প্রতিনিধি ক্যাটরিনা ইউ জানান, এটি মূলত চীনরাশিয়া সম্পর্ককে আরও গভীর করার একটি উদ্যোগ। দুই দেশ ইতোমধ্যে দীর্ঘ ২৫ বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপন করছে, আর পুতিন এ পর্যন্ত চীন সফর করেছেন ২৫ বার।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More