শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

বৃহস্পতিবার ভারত থেকে আসছে ২৪,৬৯০ টন চাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বৃহস্পতিবার ভারত থেকে আসছে ২৪,৬৯০ টন চাল

ভারত থেকে আমদানিকৃত ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে ‘এম ভি তানাইস ড্রীম’ জাহাজটি বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।

এটি অন্তর্বর্তী সরকারের সময়ে ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান। ভারত থেকে মোট ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করা হবে। এর প্রথম চালানটি আগামীকাল দেশে আসছে।

ইতোমধ্যে আমদানিকৃত জাহাজ থেকে এসব চাল দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে।