শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অর্থনীতি

বৃষ্টির প্রভাবে বেড়েছে সবজির দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বৃষ্টির প্রভাবে বেড়েছে সবজির দাম

 

ক্রেতার হৃদয়ের কান্না যেন অশ্রু হয়ে ঝড়ছে আশ্বিনের আকাশ থেকে। খাদ্যপণ্যের দাম কমার তো লক্ষণই নেই উল্টো বৃষ্টির কারণে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব সবজির দাম।

বাজারের চিত্রটা শুরু করা যাক গাঁটি বা কচুর মুখি দিয়ে। শুক্রবার (৬ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে একজন ক্রেতা এক কেজি কচুর মুখি কিনলেন ৯০ টাকা দিয়ে। ঠিক একই সময়ে অন্য ক্রেতা দাম জানতে চাইলে বিক্রেতা মূল্য হাঁকালেন ১০০ টাকা।

কচুর মুখির দামের যখন এই চিত্র। তখন অন্যান্য সবজিইও পিছিয়ে নেই। করলা, বেগুন, কিংবা কাকরোল। গড়ে ৬০ টাকার নীচে সবজি মেলা কষ্টসাধ্য। আর শীতের আগাম সবজির দামের আগুনে যেন, ঘি ঢেলেছে এই বৃষ্টি।

এদিকে, পেঁয়াজের বেধে দেয়া দাম তো বিক্রেতারা মানছেনই না, বরং আরও বেড়েছে। কাওরান বাজারে পাইকারিতেই পাল্লা হিসেবে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ৩৮০ থেকে ৪০০ টাকায়। যা একদিন আগেও সাড়ে তিনশ টাকায় বিক্রি হতে দেখা যায়।

বৃষ্টির মধ্যে যারা একটু মাছ ভাজা খাওয়ার কথা ভাবছিলেন, বাজারে এসে সেটাকেই বিলাসিতা মানছেন নিম্ন ও মধ্যবিত্তরা। আর ইলিশ তো যেন সোনার হরিণ।

সাধারণ মানুষ বলছেন, বৃষ্টি–বন্যা গেলে শুরু হবে কুয়াশা আর শীতের অজুহাত। এরপর হয়ত খরার কথা বলবেন বিক্রেতারা। তাই দাম কমবে এমন ভাবনা এখন আর ক্রেতার মনে আসেনা।

 

এসএ/দীপ্ত নিউজ