শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস আজ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস আজ
ছবি: সংগৃহীত

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস আজ। বুধবার (১৭ মে) বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি।

ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগের সদস্য হিসেবে ‘হাইপারটেনশন কমিটি অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ’ ২০০৬ সাল থেকে প্রতি বছর ১৭ মে দিবসটি পালন করে আসছে।

তারই ধারাবাহিকতায় এ বছরও জনসচেতনতায় এ দিবসকে ঘিরে নানা উদ্যোগ নেয়া হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হোন’।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, ২০২২ সালে প্রতি পাঁচজনে একজন বা জনসংখ্যার ২১ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিল। কিন্তু নতুন পরিসংখ্যানে উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগী পাওয়া গেছে প্রায় ২৪ শতাংশ। আর সরকার নিবন্ধিত রোগীর সংখ্যা দেড় লাখের ওপরে। বাকিরা সরকারি চিকিৎসার বাইরে।

এদিকে এক সেমিনারে বাংলাদেশ মেডিসিন সোসাইটি ও স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশের জনসংখ্যার ২৭ শতাংশ বা চার কোটির বেশি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে। আবার তাদের মধ্যে ৫৯ শতাংশ জানেনই না যে, তারা এতে ভুগছেন।

 

এফএম/দীপ্ত সংবাদ