শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে বড় কোরআন লেখার দাবি সাতক্ষীরার হাবিবুরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিশ্বের সবচেয়ে বড় কোরআন লেখার দাবি সাতক্ষীরার হাবিবুরের

বিশ্বের সবচেয়ে বড় কোরআন গ্রন্থ লেখার দাবি করেছেন সাতক্ষীরার হাবিবুর রহমান। এর দৈর্ঘ্য ৩৩৫ সেন্টিমিটার এবং প্রস্থ ২৬৪ সেন্টিমিটার।

এই কোরআন গ্রন্থটির দৈর্ঘ্য ৩৩৫ সেন্টিমিটার এবং প্রস্থ ২৬৪ সেন্টিমিটার। তিন হাজার চারশো আটটি আর্ট পেপার জোড়া দিয়ে তৈরি ১৪২ পাতার কোরআন গ্রন্থটির ওজন ৪০৫ কেজি। লাল, নীল, সবুজ ও কালো রঙের চারটি কলাম এটির শোভা বাড়িয়েছে। কোরআন গ্রন্থটি লিখতে ব্যবহার করা হয়েছে ৬৬০টি কলম। সময় লেগেছে ৬ বছর ৮ মাস।

বৃহত আকারের কোরআন গ্রন্থ লিখতে সাতক্ষীরার পলাশপোলের হাবিবুর রহমানকে সহায়তা করেন স্থানীয় একটি মসজিদের ইমাম। হাবিবুরের এ উদ্যোগের প্রশংসার পাশাপাশি কোরআন গ্রন্থটি দেখতে ভিড় করছেন অনেকে। এটি বিশ্বের বৃহত্তম কোরআন গ্রন্থ কিনা, তা প্রমাণের উদ্যোগ নিলে সহায়তা দেবে স্থানীয় প্রশাসন।

আরব নিউজের তথ্যমতে, ২০২০ সালে দুবাইতে কুরআন শরীফ প্রতিযোগিতায় অংশ নেয়া সবচেয়ে বড় কুরআন গ্রন্থের দৈর্ঘ্য ছিলো ২৫৯ সেন্টিমিটার ও প্রস্থ ১৫৮ সেন্টিমিটার।