শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিশ্বসেরা এমআইটিতে পড়ার সুযোগ পেলেন নাফিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিশ্বসেরা এমআইটিতে পড়ার সুযোগ পেলেন নাফিস
এমআইটিতে পড়ার সুযোগ পাওয়া ছাত্র মো. নাফিস উল হক সিফাত

বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলোজিতে (এমআইটি) স্নাতক (সম্মান) কোর্সে পড়ার জন্য চুড়ান্তভাবে ডাক পেয়েছেন চাঁদপুর সরকারি কলেজের ছাত্র মো. নাফিস উল হক সিফাত। তিনি এ কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত।

বৃহস্পতিবার (১৬ মার্চ) এ তথ্য জানিয়েছেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস।

এ বিষয়ে চাঁসকের অধ্যক্ষ বলেন, নাফিস খুবই মেধাবী ছাত্র। সে আমাদের কলেজের ২০২১–২০২২ শিক্ষাবর্ষের ছাত্র। এ বছর সে এইচএসসি পরীক্ষার্থী। নাফিস এমআইটিতে চান্স পেয়েছে।

তিনি বলেন, বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর কাছে এইচএসসি পাস করলো কি করলো না সেটি মুখ্য বিষয় নয়। তাদের কাছে মেধাই গুরুত্ব পায়। অতি মেধাবীদেরকে তারা এভাবেই রিক্রুট করে।

তিনি আরও বলেন, নাফিসের এ অর্জন চাঁদপুর এবং চাঁদপুর সরকারি কলেজ সর্বোপরি বাংলাদেশের জন্য গর্বের বিষয়।

আফ/দীপ্ত সংবাদ