শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
ক্রিকেট

বিশ্বকাপ ব্যর্থতায় হতাশ তাসকিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিশ্বকাপ ব্যর্থতায়  হতাশ তাসকিন
সংগৃহীত ছবি

টি–টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণে নিজেরাও হতাশ বলে জানালেন, বাংলাদেশ দলের সহ–অধিনায়ক তাসকিন আহমেদ।

শুক্রবার (২৮ জুন) সকালে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগা থেকে দেশে ফিরে তিনি আরও জনান, সাকিব–মাহমুদউল্লাহ‘র মতো দুই সিনিয়র খেলোয়াড়ের ফর্মে না থাকা, বড় প্রভাব ফেলেছে।

প্রতিবার দেশে ফেরার দৃশ্যটা প্রায় একইরকম। শুক্রবার বিমানবন্দরে শান্তদের বহন করা বিমানটিও, ঢাকার মাটি স্পর্শ করে, নির্ধারিত সময়ের অন্তত আধ ঘণ্টা পর। যাওয়ার আগে যতটা হাসি ছিল তাসকিনদের মুখে, ফেরার পর তার লেশমাত্র নেই।

বিশ্বকাপে ৭ ম্যাচে এক অর্ধশতকে সাকিবের নামের পাশে রান ১১১। আর মাহমুদউল্লাহ‘র ব্যাট থেকে এসেছে ৯৫ রান। বল হাতেও তাদের সফল বলা যাবে না। যার খেসারত দিতে হয়েছে মাঠে, এমনটাই জানালেন সহ–অধিনায়ক।

বিশ্বকাপ থেকে কী পেলো বাংলাদেশ–এমন প্রশ্নে তাসকিনের জবাব, একেবারে খালি হাতে ফেরেননি তারা।

দলের সঙ্গে শুক্রবার ফেরেননি লিটন দাস ও সৌম্য সরকার। তাদের ফেরার কথা শনিবার। এছাড়া সাকিব ফিরেছেন আগেরদিন। আর কোচিং স্টাফের সদস্যরা দুবাই থেকে যে যার মতো ছুটিতে গেছেন। তারা ফিরবেন ১৯ জুলাই।

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।