বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে কোন দেশের সমর্থক প্রধানমন্ত্রী, জানালেন নিজেই

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে বাংলাদেশ। সব জায়গায় এখন বিশ্বকাপ আলোচনা। কে কোন দলের সমর্থক তা নিয়ে তর্কবিতর্কের শেষ নাই। এরমধ্যে জানা গেলো প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দল সমর্থন করেন।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধানমন্ত্রী।

এসময় সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, এখন বিশ্বকাপ চলছে। আপনি কোন দলের সমর্থক, আমরা সবাই জানতে চাই।

জবাবে মৃদু হাসি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি একটা দেশে দীর্ঘদিন ছিলাম। এবার বুঝে নেন কোন দলের সমর্থক।

প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর তার পছন্দের দলের বিষয়টি সবার কাছে স্পষ্ট হয়ে যায়।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন পেরিয়ে গত ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। প্রায় দেড় দশকেরও বেশি সময় তিনি সপরিবারে যুক্তরাজ্যে অবস্থান করেছেন, তাই ব্রিটিশ ফুটবল সংস্কৃতি ও দেশটির প্রতি তার একটি বিশেষ ভালো লাগা তৈরি হওয়া খুবই স্বাভাবিক।

ফলে প্রধানমন্ত্রী ২০২৬ বিশ্বকাপে যে হ্যারি কেনদের ‘থ্রি লায়নস’ খ্যাত ইংল্যান্ড দল সমর্থন করছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More