বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে ‘কালা জাদু’ করে চলতি বিশ্বকাপে আলোচনায় এসেছিলেন ঘানার তান্ত্রিক নানা কোয়াকু বোনসাম। এরপর আর্জেন্টিনাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে তুমুল চর্চায় এখন এই তান্ত্রিক।

এই আধ্যাত্মিক ব্যক্তিত্ব কোয়াকু বোনসাম এবার ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার মতো আরেক ভবিষ্যদ্বাণী করেছেন। বোনসামের দাবি, এবারের ২০২৬ বিশ্বকাপ ট্রফিটি উঠতে যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং পর্তুগালের হাতে।

ফুটবল মাঠের লড়াই শুরু হওয়ার আগেই নাকি আধ্যাত্মিক জগতে এই টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। বোনসামের ভবিষ্যদ্বাণী, এবারের বিশ্বকাপটি রোনালদো এবং পর্তুগালের, তারাই জিতবে। তার দাবি, পর্তুগাল ইতোমধ্যে ‘আধ্যাত্মিক জগতে’ এই টুর্নামেন্ট জিতে নিয়েছে। তাই রোনালদো পুরোপুরি নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ ফুটবল বিধাতা এবার তার জন্য ‘সেই মাহেন্দ্রক্ষণ’ নির্ধারণ করে রেখেছেন। বোনসামের এমন মন্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবল ভক্তদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

এবারের বিশ্বকাপের গ্রুপপর্বে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে নিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন বোনসাম। ইংল্যান্ড বনাম ঘানা ম্যাচের আগে তিনি দাবি করেছিলেন, কেইনকে থামাতে তিনি ‘কালা জাদু’ (অভিশাপ) করছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More