শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা, ভারতের জয়জয়কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা, ভারতের জয়জয়কার

টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কেনসিংটন ওভালে প্রোটিয়াদের ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ভারত। রবিবার (৩০ জুন) রাতে আনুষ্ঠানিক বিবৃতিতে চার দেশের ক্রিকেটার নিয়ে সেরা একাদশ ঘোষণা করে আইসিসি। অবাক করার মতো বিষয় হলো যেখানে সুযোগ পাননি দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটার।


আইসিসির ঘোষিত একাদশে ভারতের ৬ জন, আফগানিস্তানের ৩ জন, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার একজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার একজন। সেমিফাইনালিস্ট ইংল্যান্ডের কোনো ক্রিকেটারের জায়গা হয়নি এই দলে।

বিশ্বকাপের সেরা দলের জন্য অধিনায়ক ও ওপেনার হিসেবে ভারতের রোহিত শর্মাকে বেছে নিয়েছেন বিচারকেরা।

বিশ্বকাপের সেরা একাদশ: রোহিত শার্মা (অধিনায়ক, ভারত), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক, আফগানিস্তান), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), সূর্য কুমার যাদব (ভারত), মার্কাস স্টয়নিস (অস্ট্রেলিয়া), হার্দিক পান্ডিয়া (ভারত), অক্ষর প্যাটেল (ভারত), রশিদ খান (আফগানিস্তান), জাসপ্রিত বুমরাহ (ভারত), আর্শদিপ সিং (ভারত), ফজল হক ফারুকি (আফগানিস্তান)।

দ্বাদশ ব্যক্তি: আনরিক নরকিয়া (দক্ষিণ আফ্রিকা)