শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়তে পারেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়তে পারেন যারা
বিশ্বকাপ

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার আগে বড় দুশ্চিন্তায় রয়েছে শেষ আটে ওঠা কয়েকটি দল। কারণ, মোট ১৯ জন ফুটবলার এক ম্যাচের নিষেধাজ্ঞা থেকে মাত্র একটি হলুদ কার্ড দূরে রয়েছেন। কোয়ার্টার ফাইনালে আবার হলুদ কার্ড দেখলে সম্ভাব্য সেমিফাইনালে খেলতে পারবেন না তারা।

সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ফ্রান্স ও মরক্কোর মধ্যকার কোয়ার্টার ফাইনাল। বৃহস্পতিবারের এই ম্যাচে মরক্কোর পাঁচজন এবং ফ্রান্সের তিনজন ফুটবলারকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে।

অন্যদিকে শুক্রবারের স্পেন–বেলজিয়াম ম্যাচে নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা খেলোয়াড়ের সংখ্যা তুলনামূলক কম। দুই দলের একজন করে ফুটবলার একটি হলুদ কার্ড দূরে রয়েছেন। এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স অথবা মরক্কোর।

ড্রয়ের অন্য প্রান্তে নরওয়ে–ইংল্যান্ড ম্যাচেও পাঁচজন খেলোয়াড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে আছেন। পাশাপাশি সুইজারল্যান্ডের তিনজন এবং আর্জেন্টিনার একজন ফুটবলারও একই অবস্থায় রয়েছেন।

ফিফার শৃঙ্খলাবিধি অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে কোনো খেলোয়াড় দ্বিতীয় হলুদ কার্ড দেখলে তিনি স্বয়ংক্রিয়ভাবে সেমিফাইনালের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়বেন।

তবে কোয়ার্টার ফাইনাল শেষে সব হলুদ কার্ডের হিসাব রিসেট হয়ে যাবে। ফলে সেমিফাইনালে নতুন করে পাওয়া হলুদ কার্ডের কারণে কোনো খেলোয়াড় ফাইনাল বা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নিষিদ্ধ হবেন না।

কোয়ার্টার ফাইনালে নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন মরক্কোর ইসা ডিওপ, আশরাফ হাকিমি, রেদোয়ানে হালহাল, বিলাল এল খান্নৌস ও আজেদিন উনাহি; ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম, নিকো ও‘রাইলি, ডেকলান রাইস ও মার্ক গেহি; সুইজারল্যান্ডের গ্রানিত জাকা, ডেনিস জাকারিয়া ও মিরো মুইহেইম; ফ্রান্সের মানু কোনোয়ে, ব্র্যাডলি বারকোলা ও মাইকেল অলিসে; নরওয়ের আন্তোনিও নুসা; বেলজিয়ামের ব্র্যান্ডন মেখেলে; স্পেনের ফেরান তোরেস এবং আর্জেন্টিনার গনসালো মন্তিয়েল।