দেশের অন্যতম বিশ্বস্ত গুঁড়ো দুধের ব্র্যান্ড ডানো ডেইলি পুষ্টি, দীর্ঘদিন ধরেই অসংখ্য পরিবারের জন্য পুষ্টিগুণ, সহজলভ্যতা এবং প্রতিদিনের চায়ের অভ্যাসের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত একটি পরিচিত নাম। আধুনিক পরিবারের দৈনন্দিন দুধের পুষ্টির চাহিদা পূরণের নির্ভরযোগ্য সমাধান হিসেবে আরলা ডানো ডেইলি পুষ্টির ১০ টাকার ছোট প্যাকেট প্রতিদিনের দুধ চা কে করে তোলে আরও সুস্বাদু, সহজ ও উপভোগ্য।
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যখন সারা দেশের অলিগলি, ঘরবাড়ি ও পাড়া–মহল্লা সাজছে উৎসবের আবহে, তখন সেই উচ্ছ্বাসে নতুন মাত্রা যোগ করেছে ডানো ডেইলি পুষ্টির এই লিমিটেড এডিশন প্যাকটি। ফুটবল ফ্যানদের জন্য ব্র্যান্ডটি নিয়ে এসেছে বাংলাদেশে জনপ্রিয় আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি ও ফ্রান্সের জাতীয় পতাকা–অনুপ্রাণিত চারটি বিশেষ ফ্যান প্যাক। এখন বিশ্বকাপ নিয়ে উৎসব মুখরতায় ফুটবল ফ্যানরা নিজেদের পছন্দমতো প্যাক সংগ্রহ করে, চায়ের কাপেও যোগ করতে পারবেন প্রিয় ফুটবল দলকে সাপোর্ট করার উন্মাদনা।