শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিয়ে করলেন সমন্বয়ক তালাত মাহমুদ রাফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিয়ে করলেন সমন্বয়ক তালাত মাহমুদ রাফি

দাম্পত্য জীবন শুরু করলেন জুলাই কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

স্ট্যাটাসে রাফি লিখেন, আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দো‘আ একান্ত কাম্য।

তবে নববধূর পরিচয় এখনো প্রকাশ করেননি রাফি।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে রাফি দীর্ঘদিন আন্দোলনে সক্রিয় ছিলেন। তালাত মাহমুদ রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের (২০২২–২৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা এই ছাত্রনেতার পারিবারিক ইতিহাসও গৌরবময়। তার দাদা তরিকুল ইসলাম ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা।

 

এসএ