শুক্রবার, জুন ৫, ২০২৬
শুক্রবার, জুন ৫, ২০২৬

বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী, বর কে?

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিয়ে করেছেন জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দীপ্তির স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব।

গণমাধ্যমকে বিয়ের খবরটি নিশ্চিত করে দীপ্তি বলেন, আজ আমাদের আকদ হয়েছে। পরে সবাইকে নিয়ে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করব। আমাদের জন্য দোয়া করবেন।

জানা গেছে, মুশতাক ইবনে আইয়ুব একজন শিক্ষক ও গবেষক। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন।

বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত আছেন।

বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দীপ্তির সহকর্মী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও দর্শকরা নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More