শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

বিয়ের ১২ বছর পূর্তিতে সাকিবকে নিয়ে আবেগঘন বার্তা শিশিরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিয়ের ১২ বছর পূর্তিতে সাকিবকে নিয়ে আবেগঘন বার্তা শিশিরের

মাগুরার ফয়সাল থেকে সাকিব আল হাসান হয়ে ওঠা । প্রথমে ফেসবুকে পরিচয়। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে প্রথমবার দেখা হয়েছিল সাকিব আল হাসান ও যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের। প্রথম সাক্ষাতে দুজনেরই একে অপরকে ভালো লেগে যায়। ভালো বন্ধু হয়ে উঠেছিলেন একটা সময়। তারপর এই বন্ধুত্ব রূপ নেয় প্রণয়ে। প্রেমের সম্পর্ক গভীর হয়। অবশেষে এসে যায় ১২.১২.১২ দিনটি। এক যুগ আগে এমন ম্যাজিক তারিখেই বিয়ে করেছিলেন টাইগার অলরাউন্ডার।

পাঁচ তারকা ‘হোটেল ইন্টারকন্টিনেন্টাল‘-এ (তৎকালীন রূপসী বাংলা) হয়েছিল দেশজুড়ে আলোড়ন তোলা এই বিয়ের আয়োজন। তাদের বিয়ের বয়স দেখতে দেখতে ১২ বছর পেরিয়ে গেছে। এক সঙ্গে পথ চলার এক যুগ পার করে ফেলেছেন দুজনে। তাদের কোলজুড়ে এসেছে তিনটি সন্তান। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিবাহবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেছেন সাকিবপত্নী শিশির।

শিশির লিখেছেন, ‘যখন এটা লিখছি ঘড়ির কাটায় ঠিক রাত ১২টা ১২ মিনিট। ১২ বছর আগে ১২/১২/১২ তারিখ আমরা নিজেদের রূপকথার গল্পটা শুরু করেছিলাম। আমাদের প্রথম দেখা থেকে শুরু আমাদের বিয়ে এবং আলহামদুলিল্লাহ, সবচেয়ে সুন্দর একটা পরিবার গঠনের মাধ্যনে। হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে আর হৃদয়ের বন্ধনে থেকে সময়গুলো দুজনে পার করেছি। প্রতিশ্রুতি ছিল একসঙ্গে সারাজীবন থাকার, কখনো কেউ কাউকে ছেড়ে না যাওয়ার। আমার প্রতি তোমার ভালোবাসার কোনো তুলনাই হয় না আর প্রতিটা দিনের জন্য আমি তোমাকে ভালোবাসি। নিজেদের জন্য ১২তম বার্ষিকীর শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ।’

২০১৫ সালে সাকিব–শিশির দম্পতির ঘর আলো করে আসে কন্যা সন্তান আলাইনা হাসান। আলাইনার পর জন্ম হয় মেয়ে ইরাম হাসানের। ২০২০ এর এপ্রিলে জন্মগ্রহণ করে ইরাম। এরপর ২০২১ এর মার্চে ছেলে ইজাহ আল হাসানের জন্ম হয়।

পরিবার নিয়ে বেশির ভাগ সময়ই যুক্তরাষ্ট্রে থাকেন সাকিব।

আল