শিরোনাম
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বিমান বিধ্বস্ত হয়ে মালাউইয়ের ভাইস প্রেসিডেন্টসহ নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিমান বিধ্বস্ত হয়ে মালাউইয়ের ভাইস প্রেসিডেন্টসহ নিহত ১০

 

বিমান বিধ্বস্ত হয়ে পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমা নিহত হয়েছেন। একইসঙ্গে প্রাণ হারিয়েছেন বিমানটিতে থাকা আরও ৯ জন।

৫১ বছর বয়সী ভাইস প্রেসিডেন্টের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (১১ জুন) সকালে প্রেসিডেন্ট ও মন্ত্রীসভার দপ্তর থেকে এক বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, নিখোঁজ হওয়া ভাইস প্রেসিডেন্টকে বহনকারী মালাউই ডিফেন্স ফোর্সের বিমানটির সন্ধান সকালে চিকানগাওয়ায় পাওয়া গেছে। দুর্ভাগ্যবশত, বিমানে যারা ছিলেন তারা সবাই নিহত হয়েছেন।

দেশটির প্রেসিডেন্ট ড. লাজারাস ম্যাককার্থি চাকভেরা বিমান দুর্ঘটনায় নিহত ভাইস প্রেসিডেন্টের পরিবারসহ অন্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

ভাইস প্রেসিডেন্ট ও তার সহযোগীদের মৃত্যুতে দেশজুড়ে শোক ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার থেকে শেষকৃত্যের দিন পর্যন্ত পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ম্যাককার্থি।

উল্লেখ্য, সোমবার (১০ জুন) সকালে রাজধানী লিলংওয়ে থেকে সামরিক বিমানটি উড্ডয়নের পর মালাউই ডিফেন্স ফোর্সের বিমানটি নিখোঁজ হয়।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।