শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিমানবন্দর থেকে সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল আহমেদ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিমানবন্দর থেকে সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল আহমেদ আটক

বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সকালে ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে। পরে বিমানবন্দরে দায়িত্বরত ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৮টা ২০ মিনিটে শাকিল আহমেদ, ফারজানা রূপা ও তার মেয়েকে আটকে দেওয়া হয়। তারা তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট (টিকে–৭১৩) যোগে ইস্তাম্বুল হয়ে প্যারিস যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন। সিটি এসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি।

উল্লেখ্য, গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী ৮ আগস্ট, ২০২৪ থেকে শাকিল আহমেদ– হেড অব নিউজ, ফারজানা রুপা– প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ও প্রেজেন্টারকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হলো।

 

এসএ/দীপ্ত সংবাদ