শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিবাহের সংবর্ধনা পেলেন ইমরান ও ইন্দোনেশিয়ার নিকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিবাহের সংবর্ধনা পেলেন ইমরান ও ইন্দোনেশিয়ার নিকি
ইন্দোনেশিয়ার নিকি ও পটুয়াখালীর ইমরানের ছবি ।

দীর্ঘ পাঁচ বছর অপেক্ষার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন পটুয়াখালীর ইমরান ও ইন্দোনেশিয়ার নিকি। বুধবার (১ মার্চ) ইসলামিক রীতিনীতি মেনে তাদের বিয়ে হয়।

মাত্র ১০১ টাকা দেনমোহরে সম্পন্ন হয় ইমরান–নিকির বিয়ে। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হওয়ায় আনন্দে ভাসছে ইমরানের পরিবার।

তবে পথটা এত সহজ ছিলো না। ২০১৬ সালে ফেসবুকে পরিচয় ইমরান–নিকির। ২০১৭ সালে ইমরানকে বিয়ে করতে বাংলাদেশে চলে আসেন ইন্দোনেশিয়ার সুরাবায়া প্রদেশের জেম্বার এলাকার বাসিন্দা নিকি। সে সময় ইমরানের বিয়ের বয়স না হওয়ায় ফিরে যেতে হয় তাকে। তবে সম্পর্ক ভাঙেনি।

মাঝের ৫ বছরে বয়স বাড়ায় সাথে সাথে দুই পরিবারের সম্পর্কও মজবুত হয়। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ফের বাংলাদেশে এসে। পরদিনই পটুয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিয়ের আবেদন জানান নিকি। মেলে বিচারকের সম্মতি।

এক হতে পেরে মহাখুশি বর–কনে।

যূথী/দীপ্ত সংবাদ