
বিপিএল মাতাবেন রমিজ রাজা

অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে পাকিস্তানের কিংবদন্তি রমিজ রাজার কণ্ঠ শোনা যাবে। আর বিষয়টি নিশ্চিত করেছেন ১৯৯২ বিশ্বকাপজয়ী এই তারকা নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা টুইট বার্তায় রমিজ জানিয়েছেন, পিসিএল নয়, আপাতত বিপিএলকেই সময় দেবেন তিনি। পিএসএলের আগেই বিপিএলের সাথে চুক্তি করে ফেলায় প্রথমে বিপিএলে ধারাভাষ্য দেবেন তিনি। এরপর বিপিএল শেষ হলে যোগ দেবেন পিএসএলে।
এবারের বিপিএল শেষ হবে আগামী ১ মার্চ। আর ১৭ জানুয়ারি থেকে শুরু হওয়া পিএসএলের রাওয়ালপিন্ডি পর্ব শুরু হবে ২ মার্চ। রমিজ জানিয়েছেন, রাওয়ালপিন্ডি পর্ব থেকে তিনি যুক্ত থাকবেন পিএসএলে। তার আগে কাজ করবেন বিপিএলে।
এজে/দীপ্ত নিউজ








