শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

বিপিএলের ড্রাফটে অংশ নিলেন শাকিব খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিপিএলের ড্রাফটে অংশ নিলেন শাকিব খান

প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) দল কিনেছেন ঢাকাই সিনেমার ‘কিং‘ শাকিব খানের কসমেটিকস ব্র্যান্ড রিমার্ক–হারল্যান। আসন্ন বিপিএলে ‘ঢাকা ক্যাপিটালস’–এর মালিকানায়ও থাকছেন তিনি।

সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে শুরু হয়েছে প্লেয়ার্স ড্রাফট। যেখানে নিজের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে হাজির হয়েছেন শাকিব খান নিজেও।

এর আগে বিপিএলের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে শাকিব খান বলেন, আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম বাছাই করতে দেশ–বিদেশের অনেক ক্রিকেটপ্রেমী মানুষের সাড়া পেয়েছি। যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ‘ঢাকা ক্যাপিটালস’।

বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এ শাহরুখ খান, প্রীতি জিনতা, জুহি চাওলা, শিল্পা শেঠির মতো তারকারা বিভিন্ন দলের মালিকানায় ছিলেন। আসন্ন ১১তম বিপিএলের আসরের দেশের প্রথম নায়ক হিসেবে দল কিনে সেই যাত্রাই যেন শুরু করলেন শাকিব খান।

সাত দলের বিপিএল ২০২৫ (বিপিএলের ১১তম আসর) এ নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী। এরমাঝে চিটাগাং কিংস এর আগেও বিপিএলে ছিল। কিন্তু, একেবারেই নতুন সংযুক্তি ঢাকা ও রাজশাহী। সঙ্গত কারণেই তারা কোন ক্রিকেটার রিটেইন (ধরে রাখা) করতে পারেনি।