শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শন করলেন ভারতীয় হাই কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শন করলেন ভারতীয় হাই কমিশনার

পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ উৎসব উদযাপনের জন্য বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শন করেছেন।

ভারতীয় হাইকমিশনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ঢাকায় ফাউন্ডেশনের সমর্থিত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাদ্যসামগ্রী, বই ও উপহার প্রদান করেন প্রণয় ভার্মা। এ সময় তাঁর স্ত্রী মিসেস মনু ভার্মা সঙ্গে ছিলেন।

ফাউন্ডেশনে গিয়ে হাই কমিশনার তাঁর বক্তব্যে মানবতার মর্ম, সহানুভূতি ও একে অপরের প্রতি সমর্থনকে ঈদ উৎসবের মূল বার্তা হিসেবে তুলে ধরেন। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের জীবনযাত্রার উন্নয়নে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নিষ্ঠা ও অঙ্গীকারের প্রশংসাও করেন।

প্রণয় ভার্মা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যৌথ আত্মত্যাগের ভিত্তিতে প্রতিষ্ঠিত ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্কে আরও জানতে শিশুদের উৎসাহিত করেন। ফাউন্ডেশনের শিশুদের জন্য একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যত বিনির্মাণে ভারতীয় হাই কমিশন আগামীতে এই ফাউন্ডেশনকে অব্যাহত সহযোগিতা প্রদানে উন্মুখ।

এমি/দীপ্ত